ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন কিশোর মো. সানি সরদারের (১২) মৃত্যু হয়। 

এ নিয়ে গত জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ২১ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ