ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ওয়ালটন রিটেইলার অনুষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ

    মঠবাড়িয়ায় ওয়ালটন রিটেইলার অনুষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশের সর্বাধুনিক জনপ্রিয় ইকেট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের চলমান বিক্রয় ও সেবা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ওয়ালটন মিট দ্যা রিটেইলার অনুষ্ঠানের পাশাপশি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার রাতে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে আরএম ইলেকট্রনিক্সের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার। 

    বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, এডিশনাল ডিরেক্টর সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিণ বিভাগ) ওসি মো. আসলাম উদ্দিন। 

    অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে ৫ জন বিশেষ ক্রেতাকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যার পরে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। একই সাথে বাল্যবিবাহ ও ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ রোধে সকলের সহযোগিতা কামনা করছেন সন্ত্রাসী জঙ্গীবাদ কোন ভাবেই প্রশ্রয় দেয়া হবে না। প্রশাসনের ব্যাপক তৎপর রয়েছে তাদের বিষদাত ভেঙে দেবার জন্য।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ