ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রেমের টানে ভারতীয় যুবক মঠবাড়িয়ায় এসে পর্ণগ্রাফী মামলায় গ্রেপ্তার

    প্রেমের টানে ভারতীয় যুবক মঠবাড়িয়ায় এসে পর্ণগ্রাফী মামলায় গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইনে পাবজী খেলার সূত্রে কিশোরীর প্রেমের টানে ভারতীয় যুবক পিরোজপুরের মঠবাড়িয়ায় এসে পর্ণগ্রাফী মামলায় গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে ওই কিশোরীর বাবা কর্মকার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় পর্ণগ্রাফী ও নারী পাচার আইনে রতিকান্ত সামন্ত ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রতিকান্ত সামন্ত (২৩) ভারতের পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার বড়দা গ্রামের লক্ষীকান্ত সামন্তের ছেলে।

    মামলা সূত্রে জানাযায়, পৌর শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী কিশোরীর সাথে দীর্ঘ ১ বছর আগে মোবাইলে পাবজী খেলার সূত্র ধরে রতিকান্ত সামন্তের পরিচয় হয়। এর পর দুজনের মধ্যে বিভিন্ন ছবি আদান-প্রদান হয়। সম্প্রতি ভারতীয় যুবক রতিকান্ত সামন্ত মঠবাড়িয়ায় এসে ওই কিশোরীকে ভারতে নেয়ার চেষ্টা করে। যুবকের গতিবিধি সন্দেহ হলে কিশোরী ভারত যেতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোরীর ছবি বিভিন্ন ভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবক রতিকান্ত সামন্তকে সোমবার (১৪ নভেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ