ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। রোববার ( ১৩ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর  মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি  মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)  বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ । 

সভার শুরুতেই  কর্মরত এসআই (নি:)মো. ইউসুফ আলী হাওলাদার, টিএসআই মো. ফোরকানুল আলম হাওলাদার  ও কনস্টেবল  মো. শাহজাহান মিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।  এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

পরে পুলিশ কমিশনার বিএমপি'র সকল সদস্যদের নিানাবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।


এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,  কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ