ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম মো. আবু বকর সিদ্দিক(২১)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আবু বকর সিদ্দিক তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাঁকে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    কাউখালী আসপর্দ্দি বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের তিন ছেলের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন সবার ছোট। প্রায় দেড় বছর আগে বিয়ে করেন আবু বকর সিদ্দিক। কী কারণে আবু বকর সিদ্দিক আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.নজরুল ইসলাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ