ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেফতার

    জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য দেয়ার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

    গ্রেফতারকৃত মো.আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।  

    পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে। একপর্যায়ে তিনি জানান, তা‍ঁর স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরে গ্রেফতারকৃত আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।  

    গ্রেফতারকৃত আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল।

    এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মিথ্যা তথ্য পুলিশকে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ