ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড’র শোক

সরকারি ব্রজমোহন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড এর সাবেক উপদেষ্টা আইটি বিশেষজ্ঞ আবুল হাসানাত সোহেলের শ্বশুর প্রফেসর মো. ইউসুফ আলী মল্লিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন, পরিচালক ফাতিমা জাকির, প্রধান নিবার্হী অফিসার মুন্নাসেফ কামাল, প্রধান উন্নয়ন কর্মকর্তা রাকিব বাইয়ানী সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এক বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এইচকেআর