এসএম জাকির হোসেন’র শোক

সরকারি ব্রজমোহন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড এর সাবেক উপদেষ্টা আইটি বিশেষজ্ঞ আবুল হাসানাত সোহেলের শ্বশুর প্রফেসর মো. ইউসুফ আলী মল্লিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এইচকেআর