বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ ইউসুফ আলী মল্লিক আর নেই

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড এর সাবেক উপদেষ্টা আইটি বিশেষজ্ঞ আবুল হাসানাত সোহেলের শ্বশুর প্রফেসর মো. ইউসুফ আলী মল্লিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় নিজ বাসভবনে ষ্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আইটি বিশেষজ্ঞ আবুল হাসানাত সোহেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্যক আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় নগরীর কাশিপুর ইছাকাঠি সৈয়দ হাতেম আলী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে নগরীর কাশিপুর বাঘিয়া মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
প্রফেসর মো. ইউসুফ আলী মল্লিক নীতিবান, পরিমিত বোধসম্পন্ন ও প্রজ্ঞাবান শিক্ষক ছিলেন। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। ঐ সময় তিনি একই কলেজে ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল উপাধ্যক্ষ এবং একই বছরের ১৯ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করেন। এছাড়া পটুয়াখালী কলেজ, দর্শনা কলেজ, বোয়ালমারী কলেজ এবং সর্বশেষ তিনি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ ছিলেন।
এইচকেআর