ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

বরিশালে ৯ কেজি গাঁজাসহ আটক ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরে পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

 
এর আগে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের সেতু বন্ধন ক্লাব চৌরাস্তার কাজীবাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।  

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মরা পুকুরপাড় এলাকার মনির মিয়ার ছেলে শুভ মিয়া (২২) ও রাজবাড়ী জেলার সদরের কলেজপাড়া নিউ কলোনি এলাকার গোলাম মাহমুদের ছেলে মো. মেহেদী শেখ হীরা (৩২)।  

অন্যদিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে নগরের ১০ নম্বর ওয়ার্ডের চরকাউয়া খেয়াঘাটের যাত্রী ছাউনির সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। আটক কাজী রাকিব (২১) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কাজী আব্দুর রশিদের ছেলে।  

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ