ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

    ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার গ্রাম পুলিশ শ্রী বিজেত সিং এর ছেলে।

    স্থানীয়রা জানান, গণেশ সিং তাঁর নিজ বাড়ির টিনের চালে ওঠে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পর্শ হয়ে আহত হয়।

    পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান।

    ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, 'যেহেতু এটি একটি দুর্ঘটনা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন। ' 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ