ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • সায়েদাবাদে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

    সায়েদাবাদে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে শিউলি আক্তার (৩০) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

    বুধবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে সায়দাবাদ কেরানি গলিতে এ ঘটনা ঘটে।

    তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাতিজা মো. ফয়সাল হোসেন  জানান, শিউলি এনজিওতে চাকরি করেন। আর কে চৌধুরী ডিগ্রি কলেজ গলিতে থাকেন তিনি। এনজিওর টাকা কালেকশন করার জন্য কেরানি গলি দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

    মৃত শিউলির চাচাতো বোন শাহনাজ বেগম জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এক ছেলে ও স্বামী দেলোয়ার হোসেনকে নিয়ে সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজ গলিতে ভাড়া থাকেন। একটি এনজিওতে চাকরি করেন তিনি। সকালে বাসা থেকে টাকা কালেকশন করতে যাওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন।

    তিনি অভিযোগ করেন বলেন, এর আগেও এ ভবন থেকে ইট পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তখনও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেননি বাড়ির মালিক মতিন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শন মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ