ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে টিকাদান অবহিতকরণ সভা

হিজলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে টিকাদান অবহিতকরণ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্সের হলরুমে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জুনোটিক ডিজিজ কন্টোল প্রোগ্রাম এর আয়োজনের এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটাস্থানে শতকরা ৭০ ভাগের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে। যার ফলে কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী করে টিকাদান করে এলাকাকে জলাতঙ্ক ঝুকি কমানো হবে।

উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউছার সভাপতিত্বে জলাতঙ্ক নির্মূল অবহিতকরণ সভায় উপস্তিত ছিলেন ডাঃ মো. ইমরান হোসাইন,এম ডি ভি সুপারভাইজার ইয়াছিন আমি, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার প্রমূর্খ।

আগামী ১৩ নভেম্বর হতে ১৭ নভেম্বর পযর্ন্ত ৫দিন উপজেলার ছয়টি ইউনিয়নে ২০ টি গ্রুপের মাধ্যমে  এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩৫ শত কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ফলে উক্ত এলাকায় এ জলাতঙ্ক নির্মল হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ