ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 

বাবুগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে ১০ নভেম্বর  দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মেলা পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর এমপি লুৎফন নেসা খান। তিনি মেলা পরিদর্শন করে আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রশংসা করেন। 

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা। 

দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১২টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।  বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা  ইসমাইল হোসেন, আ'লীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ