ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • নাজিরপুরে উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতার জামিন না মঞ্জুর

    নাজিরপুরে উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতার জামিন না মঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে বিএনপির সভাপতি-সম্পাদক  সহ ৫ নেতা-কর্মীর  জামিন না মঞ্জুর করে কারাগার পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার  (১০ নভেম্বর)  পিরোজপুর জেলা জজ মো. মুহিদ  উজ্জামানের  আদালতে তাদের জামিন  আবেদন করলে আদালত তা  না মঞ্জুর কারাগারে প্রেরণ করেন।

    কারাগারে পাঠনো নেতারা হলেন,  ঢাকা টাক্স বারের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল, এম আনোয়ারুল ইসলাম পলাশ, সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা ও  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন। 

    জেলা বিএনপির আহ্বায়ক  অধ্যক্ষ আলমগীর হোসেন  জানান, বৃহস্পতিবার সকালে ওই ৫ বিএনপি নেতা একটি মামলায় জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে  ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

    উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী ও  বিএনপির মধ্যে সংর্ঘষ হয়। এতে  উভয় পক্ষের ৬০ নেতাকর্মী আহত সহ  উপজেলা বিএনপির অফিস ভাংচুর এবং আ’লীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করা হয়। এ ঘটনায়  উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে শতাধীক নামীয় ও দুই শতাধীক অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ