ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মামুন মোল্লা আটক 

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মামুন মোল্লা আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মামুন মোল্লা (৩৫) নামের এক যুবককে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড় মাছুয়া-তুষখালী সড়কের বেপারী বাড়ির কালভার্টের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুন মোল্লা উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের এজাহার মোল্লার ছেলে।

    পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক জানান, ডিবি পুলিশের এসআই মো. আল মামুন হোসেন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামুনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ