ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে মাদক কারবারির পেটে মিলল ১৩০০ ইয়াবা

    নোয়াখালীতে মাদক কারবারির পেটে মিলল ১৩০০ ইয়াবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ২৮০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

    গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলু (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

    বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয় ১৫০০ পিস ইয়াবা ও এক্সরে করে তার পেটে বিশেষ কায়দায় আনা আরও ১৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ