ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে  বুধবার সকাল ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান,থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। 

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন আইসিটি কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মেলায় প্রদর্শণীতে অংশ নিয়ে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম, উপজেলা ভূমি অফিস দ্বিতীয় ও উপজেলা সমাজসেবা অফিস তৃতীয় হয়ে সম্মাননা ক্রেষ্ট অর্জণ করেন। এছাড়াও প্রদর্শণীতে অংশ নেওয়া সব দপ্তরকে সনদ দেওয়া হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ