ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল জব্দ

    হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৩ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
     
     সোমবার রাত ১০টার উপজেলার বাংলা বাজার ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।  
     
    বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে  ৬শত লিটার ডিজেল এবং ২৬০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করে। 

    এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যান। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ