ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে দেশীয় অস্ত্র-গাঁজাসহ তরুণ গ্রেফতার

    নোয়াখালীতে দেশীয় অস্ত্র-গাঁজাসহ তরুণ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।  
     
    গ্রেফতারকৃত আক্ততার হোসেন (২২) উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডরে আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।    
     
    মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার  ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।    

    পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে বেগমগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল লক্ষীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয় দেশীয় তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়।  

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ