ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বাংলাদেশ সব সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়েছে: তথ্যমন্ত্রী

    বাংলাদেশ সব সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়েছে: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবারই সব সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল বাজেট বাস্তবায়নের হারই শতকরা ৯৫ এর ওপরে। 

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  

    মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এ সময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া। 

    স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, '১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০% বেশি ধনী ছিল আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫% বেশি ধনী। আর বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।'


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ