ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ছয়দিন ব্যাপী বই বেলা শুরু মঙ্গলবার

বরিশালে ছয়দিন ব্যাপী বই বেলা শুরু মঙ্গলবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয়দিন ব্যাপী বই মেলা। প্রথমা প্রকাশন- এই বই  মেলার আয়োজন করেছে।  নগরের সদর রোডে শব্দাবলী স্টুডিও  থিয়েটার হলে  মঙ্গলবার বিকেল ৪ টায় এই মেলার উদ্বোধন করা হবে। মেলার আন‍ুষ্ঠানিক উদ্বােধন করবেন  মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা অধিদপ্তরের  বরিশাল বিভাগীয় পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশালের সামাজিক, সাংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

প্রথমা প্রকাশনের নির্বাহী (বিক্রয়) সনাতন বড়াল জানান,  এই মেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত নানা আঙ্গিকের বই ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন বই পাওয়া যাবে। এসব বই বিশেষ মূল্য ছাড়ে মেলায় বিক্রি হবে। মেলার স্টলে বিক্রির জন্য পাঁচ হাজারের বেশী বই থাকবে। সকাল ১১ টা থেকে প্রতিদিন মেলা শুরু হবে এবং তা চলবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। 

সোমবার শব্দাবলী স্টুডিও  থিয়েটার  হলে গিয়ে দেখা যায়, মেলা উপলক্ষে স্টল, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সাজ-সজ্জা ও  অন্যান্য  প্রস্তুতি চলছে।  মেলা উপলক্ষে নগরের বিভিন্ন শিক্ষা -প্রতিষ্ঠান ও সরকারি ব্রজমোহন কলেজ,  বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্থানে চলছে প্রচার-প্রচারণা। 

প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন,  পাঠকদের দোরগোড়ায় নানা আঙ্গিকের বই পৌছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ জণ্য দেশের বড় শহরগুলোতে প্রতিবছর একাথিক মেলার আয়োজন করে পাঠকদের সহজলভ্যে বই পৌছে দিচ্ছি। এমন উদ্যোগেরঅংশ হিসেবে এবার বরিশাল নগরের পুনরায় এই মেলার আয়োজন করা হচ্ছে। আমােদর বিশ্বাস এই আয়োজনের ফলে পাঠকরা তাঁদের পছন্দ ও চাহিদার বইগুলো তাঁদের শহর থেকেই সহজে সংগ্রহ করতে পারবেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ