কাজী মিরাজের মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক

দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ-এর মা মোমেনা বেগম সোমবার দুপুর ১২ টায় নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বরিশাল ক্লাবের পরিচালক এসএম জাকির হোসেন।
এইচকেআর