বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের মায়ের ইন্তেকাল

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তন এবং দৈনিক কীর্তনখোলা পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ এর মাতা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বেলা ১১টায় নগরীর বান্দ রোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই পুত্র এবং দুই কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে স্বজনদের সমবেদনা এবং মরহুমাকে শেষ বিদায় জানাতে নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাড়িতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে, বাদ এশা নগরীর অক্সফোর্ড মিশন রোড বায়তুল নূর ইদ্রিসিয়া জামে মসজিদ সংলগ্ন মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নগরীর মুসলিম গোরস্থানে চীর নিদ্রায় শায়িত করা হবে।
এইচকেআর