ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী গুরুতর আহত

    ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী গুরুতর আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- মো. শামস (২০), সৌরভ (১৯) ও নাবিল। তাদের মধ্যে শামস ও সৌরভ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং নাবিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


    প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারীরা তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

    আহত মো. শামস বলেন, ‘আমাদের সবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একসঙ্গে হওয়ার কথা ছিল। এজন্য আমরা কয়েক বন্ধু মিলে ধানমন্ডি লেকে যায়। সেখান থেকে রবীন্দ্র সরোবরে যাওয়ার সময় কয়েকজন যুবক আমাকে ডেকে নেয়। আমি তাদের কাছে গেলে ছুরি দেখিয়ে আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার বাম হাতে ও পিঠে ছুরিকাঘাত করে।’

    শামসের বন্ধু জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারেনি। তবে তাদের ছুরিকাঘাতে আমাদের বন্ধু শামস ও সৌরভের অবস্থা ভালো না। সৌরভের পিঠ দিয়ে নাড়ি-ভুড়ি বের হয়ে গেছে।’

    গুরুতর আহত সৌরভকে উদ্ধার করা পথচারী তারিকুল ইসলাম বলেন, ‘আমি লেক দিয়ে যাওয়ার সময় দেখি নির্বাচন কমিশন অফিসের সামনে রক্তাক্ত অবস্থায় এক তরুণ পড়ে আছে। পরে আমি তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ