ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • পরীক্ষা শেষে বাবার জানাজায় ছেলে

    পরীক্ষা শেষে বাবার জানাজায় ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এক ছেলে। আর পরীক্ষা শেষ করেই বাবার জানাজায় অংশ নিয়েছেন তিনি। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে। ওই পরীক্ষার্থীর নাম সালমান রাফি। 

    তিনি ঝালকাঠি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাঁর বাবা শফিকুল ইসলাম কুদ্দুস (৫০) কেওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন। সালমান রাফির বড় চাচা মামুন হাওলাদার জানান, তাঁর ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। 

    শনিবার দুপুর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন হাওলাদার আরও জানান, রোববার প্রথমদিনের এইচএসসি পরীক্ষা শেষে দুপুর দেড়টায় বাবার জানাজায় অংশ নেন রাফি। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

    কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম আরিফ হোসেন মিন্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম কুদ্দুস অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর ছেলে রাফি এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে  রোববার দুপুর দেড়টায় বাবার জানাজায় সে অংশ নেয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ