ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নোয়াখালীতে ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  

    নোয়াখালীতে ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে জাতীয় ফোরলেন সড়কে সড়ক দূর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।  

    রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন চৌধুরী, ব্যবসায়ী নুর হোসেন সোহাগ, সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি।

    বক্তারা বলেন, বজরা বাজার থেকে ৫০০ ফিট দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগ অপরিকল্পিতভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরী করছে। সেখানে কোন দোকানপাট বা মানুষের যাতায়াত নেই। এটি সরকারের অর্থের অপচয় ব্যাতীয় আর কিছু নয়।  এ ব্রিজটি সেখান থেকে সরিয়ে বজরা বাজারের মাঝখানে নির্মাণ করার জোর দাবী জানানো হয়।  

    সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি বলেন, কয়েকদিন আগে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন।  বজরা বাজারে একটি ফুটওভারব্রিজ না থাকায় প্রনিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে।

    মনববন্ধন শেষে শিক্ষার্থী, এলাকাবাসী ও ব্যবসায়ীরা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফুটওভার ব্রিজের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ