ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

    পিরোজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস ধর্মঘট ডেকেছিল বাস মালিক সমিতি। তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শনিবার বেলা তিনটায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর জেলার অভ্যন্তরীণ ১২টি পথ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

    বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের আগের দিন ডাকা বাস ধর্মঘটের কারণে মানুষ ভোগান্তির শিকার হয়েছে। বন্ধ ছিল পিরোজপুর থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার সব বাস চলাচল। 

    আজ বেলা তিনটায় বাস চলাচল শুরু করেছে বলে জানান পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা। পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির অফিস সচিব মো. আবুল প বলেন, মহাসড়কে থ্রি–হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতির সংগঠন বরিশাল বিভাগীয় সমন্বয় পরিষদের নেতাদের নির্দেশে বাস ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের কারণে পিরোজপুরের অভ্যন্তরীণসহ ১২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়। তবে শনিবার বেলা তিনটার পর নেতারা বাস চলাচল শুরু করতে বলেছেন। এরপর বাস চলাচল শুরু হয়েছে।

    পিরোজপুরে দোলা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. আলমগীর বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হওয়ায় আমরা পিরোজপুর থেকে দূরপাল্লার বাস ছেড়েছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ