ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ
  • মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

    মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। 

    দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এ কর্মসূচির আয়োজন করেন।

    আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন রাজা, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ কেডিট ইউনিয়ন সভাপতি মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ভারপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মাইনুল হাসান, সমবায়ী ওবাইদুল ইসলাম বেলা প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ