ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার  উজিরপুরে উদযাপিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিত এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রিয়াদ খান, সমবায় উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস। 

অন্যান্যদের মধ্যে পস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার প্রমূখ।   


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ