ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিকাল থেকে চলতে পারে বাস

বরিশালে বিকাল থেকে চলতে পারে বাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালে আজও দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে সকাল থেকে নগরীতে ছোট ছোট কয়েকটি যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে দূরপাল্লার বাস না ছাড়ায় দুর্ভোগে রয়েছেন সাধারণ যাত্রীরা। 

জানা গেছে, শনিবার বিকাল থেকে বাস চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চগুলো নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যেতে পারে।

এর আগে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ সাত রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বরিশাল-ঢাকা নৌরুটে চলাচলকারী বিলাসবহুল চারটি লঞ্চ। একইভাবে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চ না ছাড়ার নির্দেশনা রয়েছে। 

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে নগরবাসীকে। গতকাল শুক্রবার তা প্রকট আকার ধারণ করলেও আজ কিছুটা স্বস্তি ফিরেছে। নগরীতে থ্রি হুইলারসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ছোট যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে এখনও দূরপাল্লার বাস চলাচল শুরু না হওয়ায় সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।

একাধিক বাসচালক চালক ও হেলপারকে দেখা গেছে, তারা বাসের ইঞ্জিন পরীক্ষা করছেন। তারা বলছেন, বাস মালিক গ্রুপের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। সেখানে পাঁচ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বিকাল থেকে বাস চলাচল শুরু সম্ভাবনা রয়েছে। তবে বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ তাদের বিষয়টি এখনো অবহিত করেননি।

এ ব্যাপারে বাস মালিক গ্রুপের সাধারণ সম্পদাক কিশোর কুমার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে লড়ছি। সেই দাবি বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ