ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হামাগুড়ি দিয়ে বিএনপির গণসমাবেশে মজিবর

হামাগুড়ি দিয়ে বিএনপির গণসমাবেশে মজিবর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শারীরিক প্রতিবন্ধি মজিবর রহমান স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। হামাগুড়ি দিয়ে চলতে হয়। এভাবেই তিনি যোগ দিয়েছে বরিশালে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে। বরিশালের হিজলা উপজেলা থেকে গণসমাবেশ যোগ দিয়েছেন তিনি। সমাবেশ মঞ্চের কাছে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে দেখা গেছে মজিবরকে। 

মজিবর বলেন, হিজলা থেকে ট্রলারে বরিশাল এসেছেন। কীর্তনখোলা নদীর তীরে নামার পর হামাগুড়ি দিয়ে পৌঁঁছেছেন সমাবেশস্থলে। দলকে ভালোবেসে নিজের ইচ্ছায় সমাবেশস্থলে এসেছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু ভোটের দাবি জানান মজিবর। এসব দাবির বাস্তবায়ন করতে বরিশাল বিভাগীয় সমাবেশে এসেছেন বলে জানান তিনি। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ