ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

সমাবেশস্থলের চারদিক ঘিরে আছে পুলিশ

সমাবেশস্থলের চারদিক ঘিরে আছে পুলিশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ ঘিরে নগরজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই সমাবেশস্থলের আশেপাশে পোশাকধারী পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

 
এরবাইরে গোয়েন্দা পুলিশ এবং সাদা পোসাকধারী পুলিশ সদস্যরা সমাবেশস্থলের চারপাশ ঘিরে আছে। তবে সমাবেশে নেতাকর্মীদের হয়রানি বা কোন প্রকার বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া যায়নি।

 

সরেজমিনে দেখা গেছে, ‘নগরীর জিলা স্কুল মোড়, চাঁদমারি মোড়, ক্লাব রোডের মোড় ব্যারিকেড দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এসব জায়গা থেকে মানুষ পায়ে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন।

 

এছাড়া বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন অফিসার্স ক্লাব মোড়, সমাবেশস্থলের পাশেই বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সামনে, রাজাবাহাদুর সড়কে ভিআইপিদের বাসভবনে সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন।

 

নিরাপত্তার দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই আমরা পুলিশ সদস্যরা মাঠের চারপাশজুড়ে অবস্থান নিয়েছি।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘সুশৃঙ্খলভাবেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা আমাদের নেতাকর্মীরা ঘটাবে না।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ