ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • লাখ টাকায় বিক্রি হলো ৬২ কেজির বাঘাইড় 

    লাখ টাকায় বিক্রি হলো ৬২ কেজির বাঘাইড় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরার বড়শিতে ৬২ কেজি ওজনের একটি বিশাল সাইজের বাঘাইড় মাছ উঠেছে।  

    শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার পৌরবাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে ৯৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

    নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী হানিফ  জানান, চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক জেলে বড়শিতে বাঘাইর মাছটি ধরেন। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে ব্যাটারিচালিত অটারিক্সাযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয়।

    দাম বেশি হওয়ায় ও ক্রেতা কম থাকায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে পৌরবাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি কর হয়।  

    হানিফ বলেন, এতো বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই ভালাবাসা থেকে মাছটি কিনে এনেছি।

    কুড়িগ্রাম জলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়  জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর আমরা পাচ্ছি। শুনেছি ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। এতে বোঝা যায় কুড়িগ্রাম জেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞার সময়টি জেলেরা মেনে চলায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ