ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি

    পিরোজপুরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে পিরোজপুরের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। তবে বেশি ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। 

    শুক্রবার এবং আগামীকাল শনিবার দুই দিন বন্ধ থাকবে বাস চলাচল। বাস চলাচল বন্ধ থাকায় পিরোজপুর থেকে খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী সহ সকল রুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। আর গন্তব্যে পৌছাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

    সাধারণ যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ভাঙা ভাঙা পথে গন্তব্যে পৌছাতে পারলেও, ঢাকাগামী যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। বাস কাউন্টারে এসে আবার ফিরে যেতে হচ্ছে। বরিশাল বিভাগে বাস চলাচল বন্ধ থাকবে এ  বিষয়টি অনেকের জানা থাকলেও, ঢাকাগামী বাসগুলো বন্ধ থাকার বিষয়টি অনেকের কাছেই অজানা ছিল। আর হঠাৎ করে এরকম ভোগান্তিতে পড়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। আর ঢাকাগামী বাস কাউন্টারের মালিকরাও পড়েছে বিপাকে। বাস বন্ধ থাকলেও কাউন্টার খুলে রেখেছেন তারা। এছাড়া যাত্রীদের নানামুখী প্রশ্নের উত্তরও  দিতে হচ্ছে তাদের। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ