ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিএনপির বিভাগীয় সমাবেশে মঠবাড়িয়ায় নেতাকর্মিদের ট্রলারে যাত্রা

    বিএনপির বিভাগীয় সমাবেশে মঠবাড়িয়ায় নেতাকর্মিদের ট্রলারে যাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দলীয় ৫ হাজার নেতা-কর্মি ট্রলারসহ বিভিন্ন যানবহণ যোগে বরিশাল পৌঁছেছেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে সমাবেশের দুই দিন আগে থেকে লঞ্চ, বাস সহ বিভিন্ন পরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পরেছেন। ঢাকাসহ বিভিন্ন রুটে গাড়ী চলাচল না করায় শুক্রবার মঠবাড়িয়া বিভিন্ন বাস কাউন্টারে ও লঞ্চ ঘাটে যাত্রী এসে ফিরে যেতে দেখা গেছে।

    মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকল গণ পরিবহণ বন্ধ থাকায় নেতা-কর্মিদের নিয়ে ট্রলার যোগে দুই দিন আগেই বরিশাল পৌছেছি। এ জন্য ২০টি ট্রলার ভাড়া করা হয়েছিলো। আমাদের কিছু নেতা-কর্মী সড়ক পথে বিভিন্ন যান বাহনে বরিশাল এসছেন। মঠবাড়িয়া উপজেলা থেকে আমরা পাঁচ হাজার নেতা-কর্মী বরিশালের সমাবেশে যোগ দিয়েছি। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার দিনভর এবং রাতে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেছি। সমাবেশ স্থলে রান্নার আয়োজন করা হয়েছে। টাবু ও সামিয়ানা টানিয়ে নেতা-কর্মীরা রাত্রি যাপন করছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ