ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বরিশালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জেলহত্যা দিবস উপলক্ষ্যে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সোহেল চত্বর রোডে বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

এর পর শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ। এর পর এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।

পর্যায়ক্রমে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ ছাড়া বিকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ