ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রপ্তানি আয়ে ফের ধাক্কা

    রপ্তানি আয়ে ফের ধাক্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে পণ্য রপ্তানি থেকে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার (৪ দশমিক ৩৫ বিলিয়ন) ডলার আয় করেছেন দেশের উদ্যোক্তারা। এ আয় গত বছরের অক্টোবর মাসের চেয়ে ৭ দশমিক ৮৫ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রায় ১৩ শতাংশ। গত বছরের অক্টোবরে রপ্তানি থেকে আয় হয়েছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩ হাজার ডলার।

    এর আগে সেপ্টেম্বর মাসে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

    বুধবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রপ্তানি কমেছে।

    রপ্তানিকারক ও অর্থনীতিবিদেরা বলছেন, ইউরোপে যুদ্ধের কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে গেছে। এতে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপ-আমেরিকার লোকজন পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। এর প্রভাবে রপ্তানি আয় কমছে। পাশাপাশি গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে রপ্তানিতে।

    চলতি ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা ছিল পাঁচ বিলিয়ন ডলার। আয় হয়েছে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

    অন্যদিকে, অর্থবছরের চার মাস (জুলাই-অক্টোবর) পর্যন্ত রপ্তানির লক্ষ্য ছিল ১৭ দশমিক ৪২ বিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ১৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে আয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ