ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবি 

     ঝালকাঠিতে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত স্কুলের টিনের ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাং-এ হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও তীব্র বাতাসে হেলে পড়েছে বিদ্যালয়টি। এ অবস্থায় কক্ষে পাঠদান করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পার্শ^বর্তী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ক্লাস করতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। তাই দ্রæত ঘুর্ণিঝড় সিত্রাং-এ বিধস্ত টিনের ভবন মেরামত এবং একটি নতুন ভবনের দাবি জানান শিক্ষার্থীরা।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার, মেহেনাচ আক্তার, সচীন  দেবনাথ, দ্বীপজয় বেপারী ও তমা খানম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ