ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

    নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত গৃহবধূ ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী।  

    পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগে এনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

    বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আওলাদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ