ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

রাস্তায় পরে ব্যবসায়ীর মৃত্যু

রাস্তায় পরে ব্যবসায়ীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রত্যেক মানুষই মৃত্যুর মিছিলের নীরব যাত্রী। ইচ্ছা-অনিচ্ছায় সবাইকে সেই শুভযাত্রায় অংশগ্রহণ করতে হচ্ছে। কেউ জানে না কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে। মানুষের মৃত্যুর স্থান ও সময় জানেন বিধাতা। মৃত্যুকে নিয়ে মানুষ অনেক ভেবেছে; কিন্তু কেউই এ থেকে রেহাই পায়নি। দুনিয়ার সব দার্শনিক ও বিজ্ঞানীরা এক বাক্যে স্বীকার করেছেন মানুষ মরণশীল। 

নগরীতে এরই এক বাস্তব ঘটনা ঘটেছে। স্থানীয় শত শত মানুষের  সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে শ্যামল চন্দ্রশীল (৪৫) নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে নগরীর হাসপাতাল রোড এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মৃত্যুর পরিবার সূত্রে জানা যায়,  নগরের কাউনিয়া প্রধান সড়কের এরশাদ মিয়ার বাড়ীর বাসন্দা হলেও স্ত্রী সন্তান নিয়ে হাসপাতাল রোডের ঝাউতলায় বসবাস করের শ্যামল চন্দ্র শীল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। প্রতিদিনের মতো গতকাল বিকেলে বাসা থেকে বের হয়ে প্রধান সড়কে উঠেন শ্যামল। কিছুক্ষণ পরেই রাস্তার উপর পরে যান তিনি। পরে কোতয়ালী মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করতে গেলে তার পরিবারের সদস্যরা চলে এসে তাকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত. বলে ঘোষনা করেন।

কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্যামল চন্দ্রশীল এর স্ত্রী গীতা রানী ও তার পরিবারের সদস্যরা শ্যামল চন্দ্রশীলকে হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, স্ত্রী গীতা রানী জানিয়েনে তার স্বামী স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ