ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই

    পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যার ঘটনায় সোমবার রাতে সজল জোমাদ্দার (২৮) ও মো. মামুন (৪৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সজল ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের মহিদুল জোমাদ্দারের ছেলে এবং মামুন কাউখালীর জোলাগাতি গ্রামের মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে। সোমবার নিহত মামুন হাওলাদারের ছেলে মেহেদি হাসান রাজীবের করা হত্যা মামলায় ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়।

    মামলায় শিয়ালকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক ব্যক্তিকে আসামি করা হয়।

    এজাহার সূত্রে জানা যায়, মামুন হাওলাদার সোমবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় উত্তর ভিটাবাড়িয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন সড়কে পৌঁছালে ওত পেতে থাকা ১০-১২ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে তাকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে মৃত্যু নিশ্চিত করে তাকে সড়কের পাশে ফেলে রেখে যায়।

    জানা যায়, মামুন হাওলাদার শিয়ালকাঠী ইউপির ৯ নম্বর ওয়ার্ড জোলাগাতি গ্রামে পরপর তিনবার নির্বাচিত ইউপি সদস্য। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। অনেকে মনে করেন, তার কারণে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কম হতো। মামলার বাদী জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে তার শত্রু তৈরি হয়। এর জেরেই হত্যার শিকার হন মামুন।

    ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, ইউপি সদস্যের মরদেহ মঙ্গলবার মর্গে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ