হিজলায় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান নিয়ে বরিশালের হিজলা উপজেলায় জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজন আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদারের। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জুলহাস কোবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, হিজলা উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম আহমেদ, উপজেলা বনবিভাগের কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলোচনা সভা শেষে পাঁচজন প্রশিক্ষিত যুব যুবতীদের মাঝে ৫ টি চেকের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান।
এএজে