আর্থ-সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ -পংকজ নাথ এমপি

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের বিগত-১৩ বছরে বহুদূর এগিয়েছে বাংলাদেশ।
দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, মাতৃশিশু মৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, নারীর ক্ষমতায়, শিক্ষার হার বৃদ্ধি সহ নানা আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে বলেই এটা সম্ভব হয়েছে।
মঙ্গলবার জাতীয় যুব দিবসে উপলক্ষে প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা সভায় তিনি এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এএজে