ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আনম আ. হাকিম, আক্রাম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মাঝি প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। এসময় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।       
     
                                                              


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ