ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে আমির হোসেন আমুর সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে আমির হোসেন আমুর সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জোহর বাদ আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

    দোয়া ও মিলাদে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিনিয়র সহসভাপতি নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, কৃষক লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফসহ দলীয় নেতা-কর্মীরা। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

    এদিকে সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে মঙ্গলবার সকাল ১০ টায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি  মো. লিয়াকত আলী তালুকদার,প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহামুদ, হুমায়ুন কবির, কামাল শরীফ, হুমায়ুন কবির সাগর প্রমুখ। 

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা,নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মোনাজাতে মরহুমার আস্মার শান্তি কামনায় করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির জন্য সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওয়ানা আবদুল কাদের।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ