ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ মা-মেয়ে, ৬ দিনেও মেলেনি সন্ধান 

    ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ মা-মেয়ে, ৬ দিনেও মেলেনি সন্ধান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলায় ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হয়েছেন মা ও মেয়ে। ছয়দিনেও তাদের কোনো সন্ধান মেলেনি।

    পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এলাকাবাসীর ধারণা, নিখোঁজ নয়, পরকীয়ার কারণে কারো হাত ধরে পালিয়েছেন গৃহবধূ।

    জানা গেছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থা চিরুনি অভিযান চালিয়েও কোনো কুল-কিনারা করতে পারেনি। তাদের কেউ ধরে নিয়ে গেছে, নাকি নিজেরাই আত্মগোপন করেছেন, তা বোঝা যাচ্ছে না।

    উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী আকনের মেয়ে রোজিনা আক্তার (২৫) ও তার তিন বছরের মেয়ে সাবিলা নুরহায়াত। তাঁরা ডাক্তার দেখানোর কথা বলে গত ২৬ অক্টোবর (বুধবার) সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ।

    রোজিনা আক্তার ও সাবিলা নুরহায়াতের পরিবারের সদস্যরা বলেন, আজও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।   

    বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম রব জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্যের মাধ্যমে খবরটি পেয়েছি। যতটুকু জানি, মা ও মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর এখনো তাঁরা ফেরেননি।

    বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ