ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্তরভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।

    এ সময় হত্যাকারীরা মামুনের বাম পা বিচ্ছিন্ন করে নিয়ে কিছু দূরে একটি ব্রিজের নিচে ফেলে চলে যায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর চেহারা বিকৃত করে দেয় দুর্বৃত্তরা। এ সময় নিহত ইউপি সদস্যের সাথে থাকা তার মোটরসাইকেল চালক সজলকেও পিটিয়ে আহত করা হয়।

    তবে এ ঘটনা কারা ঘটিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

    স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিজের বাড়ি থেকে ভাণ্ডরিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মামুন। তিনি উত্তর ভিটাবাড়ি আজহারিয়া দাখিল মাদ্রাসা অতিক্রম করে কিছুদূর দক্ষিণে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে। এরপর তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাঁর মোটরসাইকেলের চালক সজলের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।

    এ বিষয় জানতে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন, তদন্ত ছাড়া এ বিষয় কিছু বলা যাবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ