ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার

    নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

    উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি রাম দা, ৫টি লোহার রড়, ৫টি স্টিলের পাইপ, ৩টি চাপাতি, ১০টি কাঠের লাঠি, ১টি ছোরা ও ১টি হকিষ্টিক।

    রোববার দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলর সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেন্স করলে তারা একটি বস্তা পেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ