ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে সুপারি বাগান নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

    পিরোজপুরে সুপারি বাগান নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারিবাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।  

    শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের পরিবারের সদস্যরা যশোরে থাকেন। বাড়িতে তিনি একা থাকতেন। সুপারিবাগান নিয়ে মনিরের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনের বিরোধ ছিল। শনিবার দুপুরে মনির সেই বাগানে সুপারি পাড়তে যান। এসময় রুহুল আমিন ও তাঁর ছেলে ইমরুল তাকে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় মনির তাঁর ঘরে চলে যান। এরপর রাত ৯টার দিকে তাঁর এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, শনিবার  দুপুরে মনিরের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ধাক্কা-ধাক্কি ও ঝগড়া বিবাদ হয়েছে বলে শুনেছি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা কিনা, নিশ্চিত হওয়া যাবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ